
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ এই ছাত্রনেতা। সে লক্ষ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন এই তরুণ ।
এদিকে ১/১১ এর পরীক্ষিত ছাত্রনেতা সাবেক বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলন ও চারদলীয় বিএনপি জামাআত সরকারের ’আমলে বিভিন্ন হামলা-মামলার নির্যাতনের শিকার তৃণমূলে ব্যাপক জনপ্রিয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন আহমেদকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রীতিমত প্রচার হচ্ছে।
স্থানীয় তৃণমূলের আওয়ামীলীগের নেতারা জানান, দলের দুর্দিনে যারা রাজপথে সংগ্রাম করেছে, যারা দলের জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে তাদের নমিনেশন দেওয়া হোক। ১/১১ তে যারা দলের দুর্দিনে যেসব ছাত্রনেতারা রাজপথে ছিলো তাদের মধ্যে এইচ এম আল আমিন অন্যতম। দলের সুদিনে হাইব্রীডদের ভিড়ে তাকে পদে পদে বঞ্চিত হতে হয়েছে, তারপর তিনি সবকিছু মাথা পেতে সহ্য করেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে অবমূল্যায়ন করা হয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ আওয়ামী লীগ নেতা এইচ এম আল আমিন আহামেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। দলের সুখে-দুঃখে পাশে থেকেছি। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমি। দল যদি আমাকে মনোনয়ন দেয় নৌকার জয় নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব। সুযোগ পেলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।