
মেলা মাঠে আগত দর্শনার্থীরা মেলা মঞ্চে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ভাষন শুনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে মেলার স্টল পরিদর্শন শেষে উন্নয়ন আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মেয়র মো: মাঈন উদ্দিন মাইনু,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মহিলা মোছেনা বেগম, আ’লীগ নেতা সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী শাহান,মো. জসিম উদ্দিন, জহির উদ্দিন সিদ্দিক টিটু, প্রধান শিক্ষক আবু মোছা, কাউছার বেগম, অফিসার ইনচার্জ(তদন্ত) মো: রাজু আহাম্মেদ, সাংবাদিক মাহাবুব আলম লিটন, যুবলীগ সভাপতি সামস্ আলম,ছাত্রলীগ সভাপতি আব্দুল আল রুমান,সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন,মোজাম্মেল হক লিমন,নাজমুল হাসান জেমস প্রমুখ।