
সূত্রে জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম মাদক বেচাকেনা করার সময় ৫০ পিছ ইয়াবা সহ আটক করে পুলিশ।
এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে, থানা পুলিশের হাতে গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে ।
থানা সূত্রে জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার (১১/০৫)বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।