The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ইয়াবা বেচার সময় যুবলীগ নেতা গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. ফকরুল আলম (৪৮) নামের এক যুবলীগ নেতাকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই যুবলীগ নেতার সাথে থাকা আল আমীন (৩৫) কেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়িই উপজেলার রতনপুরে। গ্রেপ্তার কৃত মো. ফকরুল আলম রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রতনপুর ইউপির সাবেক সদস্য (মেম্বার)।

পুলিশ জানায়, রতনপুর এলাকায় দীর্ঘদিন ধরে ওই যুবলীগ নেতার নেতৃত্বে মাদক কারবার চলছিল। ঘটনার দিন শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর দক্ষিণপাড়া ব্রিজের কাছ থেকে ২৫ পিস ইয়াবাসহ(ইয়াবা বেচা কেনা করার সময়) এদেরকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) ইহসানুল হক জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে (১০/০৮/১৯)বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন বলেন, ঘনটাটি খুবই দুঃখজনক। তবে এটি ষড়যন্ত্র কি-না সেটি খতিয়ে দেখে ঘটনার সত্যতা পাওয়া গেলে আটককৃত যুবলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version