
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শুক্রবার সকালে নবীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে (ইয়াবা ট্যাবলেট) মাদকসহ এলাকার চিহ্নিত ছয় জন মাদক ব্যাবস্য়ীকে আটক করে। আটককৃতরা হলেন হাওয়া বেগম(৩৮),মো.সালমান মিয়া(২২),রুবেল মিয়া(৩০),সোহেল মাহামুদ(২৯),বদরুল হোসেন(১৯),মো.বাদল মিয়া(৩২)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক বেচা কেনা করার সময় ২৭৫ পিছ ইয়াবা ট্যাবলট সহ তাদের আটক করা হয়।
নবীনগর থানার ইন্সেপেক্টর (তদন্ত) মো. রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকের আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।