
জানা যায়, বখাটে রাসেল তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উপজেলার দুরুইল গ্রামে জহিরুল হক বাবুল মিয়ার মেয়ে ও শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের ছাত্রী সাবরিনা কে ইভটিজিং করতো। প্রতিদিনের মতো রবিবার ৯/৯/১৮ সকালে ইভটিজিং করার সময় বখাটে রাসেল কে পুলিশ হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,ওই দিন দুপুরে বখাটে রাসেলকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন জেল হাজতে প্রেরন করে।