মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইব্রাহিমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আবু মুছাকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ইব্রাহিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবু মুছার বিরুদ্ধে জেলা সদরসহ একাধিক মামলা রয়েছে। রোববার রাতে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
