
নির্বাহী কর্মকর্তা খোজঁ খবর নিয়ে তাদের অসহায়ত্বের চিত্র দেখে তাদের ওই এক খন্ড জমিতে একটি বাসগৃহ নির্মানের ব্যবস্থা করলেন। নির্বাহী কর্মকর্তার আহবানে সরলপথ ফাইন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের আর্থিক অনুদানে প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা ব্যয়ে সোলার প্যানেল, টিউবওয়েল ও বারান্দাসহ দুই রুম বিশিষ্ট একটি আধাঁপাকা টিনসেড ঘর নির্মানের ব্যবস্থা করে দিলেন। গতকাল মঙ্গলবার(১২/০৯) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ওই অসহায় পরিবারের বাসগৃহ নির্মানের জন্য সরলপথ ফাইন্ডেশনের পক্ষ থেকে ৬০ হাজার আর্থিক অনুদান প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম, গৃহবধু জান্নাতুল ফেরদৌসী, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজেদউল্লাহ্ জসিম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন ও সাংবাদিক পিয়াল হাসান রিয়াজসহ সরল পথ ফাইন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।