The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের র‌্যালী ও আলোচনা সভা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মনবাড়িয়া নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী আনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার সমবায় সুপার মার্কেটের সামনে ভাষা শহিদের প্রতি সন্মান জানিয়ে বক্তব্য রাখেন,
ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনাই মনোনিত প্রার্থী মাওলানা উসমান গনী রাসেল, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মুমিনুল হক ভূইয়া,উবায়দুল হক, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

এ সময় আলোচনা সভা শেষে ভাষা শহিদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Exit mobile version