The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:“আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যালী ও মানববন্ধনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার দুপুর সাড়ে ১২ থেকে সাড়ে ২টা পর্যন্ত উপজেলার ডাকবাংলোর প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, মানবন্ধন, দুর্নীতিবিরোধী শপথ ও দুর্নীতি বিরোধী সঙ্গীত সহ কর্মসূচী পালন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে ও আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সফিকুল ইসলাম ,পৌর মেয়র মো. মাঈন উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার মো মাসুম,জেলার অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জণ পাল, ইন্সেপেক্টর (তদৗল্প) মো. রাজু আহাম্মেদ, খ ম হযরত আলী, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,আমেনা খাতুন ,আব্বাছ উদ্দিন হেলাল প্রমুখ।
এ সময় গণ সচেতনার লক্ষ্যে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশকে পেছনে ফেলে, তাই দেশের জাতীয় উন্নয়নের স্বার্থে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দুর্নীতির বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ ও সোচ্চার হতে হবে।

Exit mobile version