
শিব শংকর দাস জানান, আজ জিনোদপুরের দশমৌজা বাজারে আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সম্মেলন শেষে রাতে স্বপ্না আক্তার সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্ব স্ব বাড়ি ফিরছিলেন। ওই সময় স্বপ্না একা জিনোদপুর হয়ে তার গ্রামের বাড়ি চারপাড়ায় একটি সিএনজি চালিত অটোতে করে ফিরছিলেন। পথিমধ্যে জিনোদপুর ও বাঙ্গরার মাঝামাঝি পৌঁছলে, পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর উপর হামলা করে। সেখানে স্বপ্নাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়।
নবীনগর সার্কেল অতিরিক্তি পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।