
সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর গ্রামে আউয়াল মিয়ার কৃষি জমি শ্রেণি পরিবর্তন না করে স্থানীয় ড্রেজার ব্যবসায়ী জাকির মিয়াকে সাথে নিয়ে অবৈধ ভাবে নিষিদ্ধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করছিলেন। এসময় ড্রেজারের মাটির চাপায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারনা করেন। এ বিষয়ে শিবপুর ফাঁড়ি থানার ইনচার্জ এস আই নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রেজারের পাইপের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।