
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিভানো গেলেও ঘরে থাকা নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকাসহ আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়, তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বাড়ির মালিক মোঃ শাহজাহান মিয়া জানান, ‘আমার ঘরটি পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এখন আমি নিঃস্ব, সর্বহারা হয়ে গেছি। ওই ঘরটি ছাড়া আমার আর কোন ঠাঁই ছিলোনা। আমি এখন কোথায় যাব, কিভাবে আমি আবার নতুন ঘর বাড়ি নির্মাণ করবো?