The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরের সলিমগঞ্জ বাজারে আগুন, ১১ দোকান ভস্মীভূত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার আগুনে ১১ দোকান ভস্মীভূত হয়েছে।

রোববার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে সলিমগঞ্জ বাজারের বন্ধ থাকা একটি লন্ড্রি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

বাজারের নৌ-পুলিশ ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সদস্যদদের সহায়তায় এলাকাবাসী প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন থেকে বাঁচাতে আরও পাঁচটি দোকানের মালপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রনোজিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লন্ড্রির দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version