The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরের শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের বিল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

hospital nabinagar
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রাম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের একটি বিলের পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Exit mobile version