
আজ সোমবার সকালের দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন ১৫০ এর আলোকে উপজেলার মেঘনা ও তিতাস নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও উপজেলার সলিমগঞ্জ বাজারের ৩টি মামলায় তিন জন কে ৭হাজার ৫শ টাকা জরিমানা সহ উদ্ধার কৃত নিষিদ্ধ কারেন্ট জাল গুলি আগুন দিয়ে পুরিয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন জানান, মেঘনা ও তিতাস নদীতে মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।