
তার নামাজে জানাযায় নবীনগর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির ও উপজেলার নিবার্হী কর্মকর্তা একরামুল সিদ্দিক সহ জেলা ও উপজেলার এবং বিটঘর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলী ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন অংশগ্রহন করে। মরহুমের নামাজের জানাজা শেষে শ্রদ্ধা নিবেদন পর গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয় ।
মৃত কালে তিনি স্ত্রী, ২ ছেলে – ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক এমদাদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুল, সাবেক সাংসদ এড. শাহ জিকরুল আহাম্মেদ খোকন, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।