
নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. মোশারফ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সময়, মাদক সেবনরত অবস্থায় মাদক সম্রাট লিটন চন্দ্র দেব(৫০)কে হাতেনাতে আটক করা হয়। নিজের অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকের নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলে ধ্বংস করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,তার বিরুদ্ধে নবীনগর থানায় ১৪টি মাদক মামলাসহ দীর্ঘদিন ধরে গোপনে মাদক বিক্রীর অভিযোগ রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট লিটন চন্দ্র দেবকে তার নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই ১বছরের সাজা প্রদান করা হয়েছে।