The voice of Brahmanbaria || Local news means the world is

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন :: মমিনুল হক সাঈদ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি :  ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল হক সাঈদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে নাকি জঙ্গিবাদ তালেবানদের হাতে যাবে সেটি নির্ধারণ হবে এ নির্বাচনে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত
প্রার্থী এবাদুল করিম বুলবুলের পক্ষে গণসংযোগ করেন সাঈদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বর সকলের পরীক্ষার দিন। যদি বাংলার মাটি ও পতাকাকে ভালোবাসেন তাহলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের পশ্চিমাঞ্চলের গর্ব এবাদুল করিম
বুলবুলকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। আমাদের বিশ্বাস আপনারা তাকে বিপুল
ভোটে বিজয়ী করবেন।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম, সদস্য সাইফুর রহমান সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, বড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার পারভেজ প্রমুখ।
এর আগে গণসংযোগের অংশ হিসেবে সকাল ১০টায় নবীনগর উপজেলার সলিমগঞ্জ
বাজার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণ মিছিল বের করেন সাঈদ। মিছিল নিয়ে
পথে পথে বুলবুলের পক্ষে নৌকায় ভোট চান তিনি।

Exit mobile version