
বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় কাউন্সিলে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসলে দলীয় হাজারো নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার তাঁকে ফুলের শুভেচ্ছা জানান।
মোকতাদির চৌধুরী এম.পির ব্রাহ্মণবাড়িয়া আসার খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা আশুগঞ্জ গোলচত্বর, উজান ভাটি হোটেলের সামনে, সরাইলের বিশ্বরোডের মোড়, সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকা, সুহিলপুর বাজার এলাকা, ঘাটুরা মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হয়। সকাল ৯টার দিকে শতাধিক মোটর সাইকেল ও বেশ কয়েকটি মাইক্রোবাসের বহর নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোকতাদির চৌধুরী এমপিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন।
পরে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সদর— বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।