
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলো অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি তুষার চক্রবর্তী, সাধারন সম্পাদক সুজিত রায়, অর্গানাজিং সম্পাদক প্রাণ গোপাল সাহা, যুগ্ম-সম্পাদক অভিজিৎ দেব, দিপংকর বিশ্বাস ওপার্থ বিশ্বাস। এ সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ সাইদুল্লাহ মিয়া, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা হেবজুল বারী, হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সাইদুর রহমান, আতাউর রহমান কবীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম বকুল, আশুগঞ্জ নদী বন্দরের ইজারাদার কবীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ রনিসহ আশুগঞ্জ নদী বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে আশুগঞ্জ নদী বন্দর পৌছে নদী বন্দর জেটি ঘাট, প্রস্তাবিত অভ্যন্তরীন কন্টেইনার টার্মিনাল, সার কারখানা ঘাটসহ মেঘনা নদীর বিভিন্ন এলাকা পরির্দশন করেন। ব্যবসায়ী প্রতিনিধি দলটি বাংলাদেশে ভারত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের আমন্ত্রনে দুই দিনের সফরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দর ও নারায়নগঞ্জ নদী বন্দর পরিদর্শন এবং বন্দরের ব্যবসায়ীকদের সাথে মতবিনিময় করবেন। আশুগঞ্জ বন্দর পরির্দশন শেষে বিকেলে নারায়নগঞ্জ নদী বন্দরের উদ্যোশে আশুগঞ্জ ত্যাগ করেন প্রতিনিধি দলটি।