The voice of Brahmanbaria || Local news means the world is

তোফায়েল আজম কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক মেধা ভিত্তিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র মোঃ হেলাল উদ্দিন

3গতকাল ব্রাহ্মণবাড়িয়া তোফায়েল আজম কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক মেধাবিত্তিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্কুলের নির্বাহী পরিচালক আশরাফুল আলম মাহফুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. গুলাম সারোয়ার খোকন , হাজী মোঃ ইকবাল খান, এ.বি.এম মোমিন ও স্কুলের উপাধ্যক্ষ শাহনারা বেগম । উক্ত সভাপটি পরিচালনা করেন স্কুলের উপাধক্ষ্য বেগম নাদিরা সুলতানা ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, আগামী দিনের বাংলাদেশ এই ছোট্ট সুনামণিদের হাতে । এর জন্য এই ছোট্ট সোনামনিদের ভাল ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে । তাই তাদের জন্য শিক্ষার সঠিক পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। মেয়র লেখাপড়ার পাশপাশি শিশুদেরকে উন্নত চরিত্র গঠন ও দেশ প্রেমের চেতনায় গড়ে তুলতে শিক্ষ ও অভিবাবকদের প্রতি আহবান জানান। পরে তিনি কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। প্রেস রিলিজ

Exit mobile version