
আজ মঙ্গলবার ভোর ৫টায় পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লীরা কাতারের জাতীয় মসজিদসহ স্থানীয় ৩৮২টি মসজিদ ও ঈদগাহ নামাজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা রাজধানীর দোহার নাজমা,মাইজার, বিন ওমরান,ওয়াকরা, ন্যাশনাল,মনসুরা ও সানাইয়াসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ সমাবেত হন প্রবাসীরা বাংলাদেশীরা।
নামাজ শেষে নিজের পাপ মোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। নামাজ আদায় শেষে একে অন্যের সাথে কৌশল বিনিময় করে নেন।