The voice of Brahmanbaria || Local news means the world is

তিন বন্ধুর জানাযা সম্পন্ন, নিজ নিজ গ্রামে দাফন

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে সড়ক দূর্ঘটনায় নিহত তিন বন্ধু নাজেল, নাজিম ও এনামুলের জানাযা সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক সাথে তাদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে তাদের স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খীরা অংশ নেন। এ সময় মাঠ জুড়ে এক হৃদয় বিধারক পরিবেশ সৃষ্টি হয়।

পরে তাদের নিজেদের গ্রামের বাড়িতে লাশ দাফনের উদ্দেশ্যে নেয়া হয়েছে। এর মধ্যে এনামুলের লাশ দাফনের জন্য দক্ষিণ মোড়াইল কবরস্থানে নেয়া হয়েছে। এছাড়া নাজেলের মরদেহ আশুগঞ্জ উপজেলার বগইরে (২৫) ও নাজিমের মরদেহ আখাউড়ার ছতুরা শরীফ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, মোটরসাইকেল যোগে তিন বন্ধু আখাউড়ার যাওয়ার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাজেল, নাজিম নিহত ও এনামুল গুরুত্বর আহত হন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর রাত দুইটার দিকে এনামুলও মৃত্যুবরণ করেন।

Exit mobile version