The voice of Brahmanbaria || Local news means the world is

নাওঘাট গ্রামে বিনামূল্যে চক্ষুরোগের চিকিৎসা সেবা দেয়া হয়েছে

 মোঃ তারিকুল ইসলাম সেলিমঃ- আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামে শুক্রবার দিনব্যাপী “আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতাল” চাঁদপুর -এর যৌথ উদ্যোগে চোখের ছানির অপরেশন ও ল্যান্স লাগানো সহ সকল প্রকার চক্ষুরোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই চিকিৎসা শিবিরে ব্যাপক রোগীর উপস্থিতি ছিল।

ডা. এম এ আফজাল ভূঁইয়া (কাওছার)-এর সার্বিক সহযোগীতায় ডা. আবু জাফরের নেতত্বে ৮ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ দ্বারা নাওঘাট, তালশহর, তারুয়া, খাকচাইল, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়ীয়া, চিলিকোট, লালপুর, আড়াইসিধা খোলাপাড়া- সহ বিভিন্ন গ্রাম থেকে ৬ শতাধিক নারী-পুরুষ এই শিবিরে চিকিৎসা সেবা গ্রহণ করে। এদের মধ্যে ৬০ জন রোগীকে (ক্যাটরিক) চোখ ছানি অপরেশন করা হয় এবং ১০৫ জনকে (ল্যান্স) চশমা দেওয়াসহ চিকিৎসা শেষে তাদেরকে বিনামূল্য ঔষধ দেওয়া হয় ।

উল্লেখ্য যে ২০০৩ সালে প্রতিষ্ঠার আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনএর মাধ্যমে চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আসছে। এ সময় আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইঞ্জিনির্য়ার রফিকুল ইসলাম ভূঁইয়া, কো-চেয়ারম্যান পানি বিজ্ঞানী ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপিকা মাহফুজা রফিক সহ ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Exit mobile version