The voice of Brahmanbaria || Local news means the world is

তারেক জিয়ার সিদ্ধান্ত, চুড়ান্ত চুড়ান্ত’

‘তারেক জিয়ার সিদ্ধান্ত, চুড়ান্ত চুড়ান্ত’- শ্লোগানে মুখরিত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ। একইসঙ্গে ‘ভোট দিবো কিসে ধানের শীষে’ শ্লোগান দিতে থাকেন হাজার হাজার মানুষ।
বাহরাইন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদকে মঙ্গলবার বিকেলে দেওয়া সংবর্ধনায় উপস্থিত লোকজন বারবার এসব শ্লোগান দেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের বিখ্যাত শিল্পী মনির খান গান গেয়ে শুনান।
নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ শওকত ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই লোকজন অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
আবদুল মান্নান এ সময় বলেন, ‘মনোনয়ন নিয়ে বঞ্চিতদের মন খারাপ হয়ে থাকতে পারে। আমি তাদের বাড়ি বাড়ি গিয়েছি। একসঙ্গে কাজ করার অনুরোধ করেছি। এখনও বলছি আপনারা আসুন। সবাই মিলে ধানের শীষের হয়ে কাজ করি।’
সংবর্ধিত প্রবাসী আলাউদ্দিন আহমেদ এ ধরণের আয়োজন করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Exit mobile version