
আটক মাহফুজ নোয়াখলীর বেগমগঞ্জ উপজেলার আইয়ূব উল্লার ছেলে এবং শরীফ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ফেরদৌস মিয়ার ছেলে।
বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকে (ঢাকা-ট-২০৪২) তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়। তিনি আরও জানান, গাঁজা বহনকারী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।