The voice of Brahmanbaria || Local news means the world is

ঢাকা-সিলেট মহাসড়ককের বিশ্বরোডে চারদিকে যানজটে ১০ কিলোমিটার, চরম দুর্ভোগে যাত্রীরা

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও নাছিরনগর লাখাই আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
 
আজ (০৭ সেপ্টেম্বর ) সোমবার দুপুর থেকে শুরু হওয়া এ যানজট ঢাকা-সিলেট মহাসড়ককের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০কিলোমিটার। কুমিল্লা-সিলেট মহসড়কে নন্দনপুর, বিশ্বরোড- নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল সদর পর্যন্ত চলমান রয়েছে এ যানজট। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কে বেশিরভাগ ছোট বড় গর্ত ও ভারি পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে চারিদিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী দুটি লেন চালু রয়েছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভাররা মাঝ রাস্তায় দারিয়ে পেসেঞ্জার উঠানামা করাচ্ছে সেজন্য যানজটের চাপ আরো বারছে অপর দিকে কিছুক্ষণ পরপর ভারী যানবাহন গর্তে আটকে পড়ছে। ফলে যানজট ছড়িয়ে পড়েছে চারিদিকে।
 
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম দেওয়ান (চলতি দায়িত্ব) বলেন, বিশ্বরোড সড়কে মেরামতের কাজ চলমান থাকায়, তার পরে কিছু জায়গাতে গর্ত পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
 
তিনি জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Exit mobile version