
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাকে সিনেট সদস্য মনোনীত করেন।
উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।
এদিকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর অবিসংবাদিত এ নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলার সর্বস্তরের নাগরিকগন।