The voice of Brahmanbaria || Local news means the world is

টিনের চালে গাঁজা চাষ, ব্রাহ্মণবাড়িয়ার যুবক ধরা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় বসতঘরের টিনের চালের ওপর গোপনে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে লোকমান হোসেন (৪৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৮ জুলাই) র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় নিজের বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে গোপনে গাঁজা গাছের চাষ করছেন লোকমান হোসেন।
সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টবে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ পাওয়া যায়। পরে গাছগুলো জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা গাঁজা গাছসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Exit mobile version