
বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম স্থান এ সরাইলের আওয়ামীলীকে কোন কোন্দল বা গ্রুপিং থাকতে পারে না। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার দেশের গ্রাম এলাকায় বিএনপি সরকারের আমলে বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক গুলো চালু করে অসহায় দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। বিনা মূল্যে বই এই সরকারের অবদান। তিনি সরাইল উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তৃণমূলের মতামত চাইলে সকলে হাত উচিয়ে সম্মতি দেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হওয়া দূর্বল কমিটি গুলো ভেঙ্গে নতুন কমিটি গঠন করে বাংলাদেশ আ’লীগ তথা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার নির্দেশ দেন। এ কাজে তিনি জেলা কমিটির সহযোগীতার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত: গতকালের কর্মী সভাকে ঘিরে সরাইল সদর সহ ইউনিনের নেতা কর্মী ও সাধারন মানুষের মধ্যে গত কয়েকদিন ধরে ছিল উদ্বেগ উৎকন্ঠা। দলীয় গ্রুপিং-এর কারণে বড় ধরনের সংঘর্ষ বা সংঘাতের শঙ্কায় ভুগছিলেন মানুষ। প্রশাসন ও এ বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়েছে। পুলিশের ছিল কঠোর নজরদারী। এ ছাড়া র্যাব ও বিজিবি সদস্যদেরকেও টহল দিতে দেখা গেছে। শুরু থেকে শেষ র্পন্ত নিরাপত্তা নিশ্চিত করতে সভার চারিদিকে ছিল পুলিশ প্রহরা।