The voice of Brahmanbaria || Local news means the world is

টাকাপয়সা সংক্রান্ত বিবাদেই বিরাট-অনুষ্কার বিচ্ছেদ?

virat-anushka-580x365নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলি। এর আগেই অবশ্য বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর জানা গিয়েছে। এই খবর, বিরাট ও অনুষ্কা-উভয়ের অনুগামীদেরই চমকে দিয়েছে। আর সবচেয়ে চমক এবার দুজনের বিচ্ছেদের কারণ নিয়ে।
প্রথমে জানা গিয়েছিল, অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিরাট। কিন্তু কেরিয়ারের কথা মাথায় রেখে অনুষ্কা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আর এই কারণেই মনোমালিন্য থেকে দুজনের ব্রেকআপ হয়ে যায় বলে জানা গিয়েছিল। এছাড়াও ব্রেকআপের আরও কিছু কারণ জানা গিয়েছিল। এবার এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ব্রেকআপের যে কারণ দেখানো হয়েছে তা চমকে দেওয়ার মতো। প্রথমসারির এক হিন্দি দৈনিককে প্রকাশিত খবর অনুযায়ী, বিরাট ও অনুষ্কার সম্পর্ক বিচ্ছেদের কারণ টাকাপয়সা সংক্রান্ত বিবাদ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুষ্কার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, অনুষ্কার ‘বম্বে ভেলভেট’ ছবির জন্য বিরাট ৪০ কোটি টাকা লগ্নি করেছিলেন। এই সিনেমায় রণবীর কপূর ও করণ জোহরও ছিলেন। এই সিনেমা নিয়ে সাফল্যের আশা করা হচ্ছিল। কিন্তু প্রায় ১২০ কোটি টাকার এই সিনেমা ফ্লপ হয় এবং মাত্র ২৪ কোটি টাকা আয় করতে সক্ষম হয়।এরপর বিরাট যখন অনুষ্কাকে টাকাপয়সার ব্যাপারে কথা বলতে যান তখনই বিবাদের সূত্রপাত। শেষপর্যন্ত এই কারণেই দুজনের সম্পর্ক ভেঙে যায় বলে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

Exit mobile version