বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমদ জানান ২০১৬ সালে গ্রামবাসীর উদ্যোগে এ বিদ্যালয় স্থাপিত হয়। গ্রামবাসীর আর্থিক সহায়তার পাশাপাশি সেসময় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও আর্থিক সহযোগিতা দেন।
বর্তমানে বিদ্যালয় ৩২০ জন ছাত্র-ছাত্রী ও, ১২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বুধবার সকালের ঝড়ে বিদ্যালয়টি বিধ্বস্ত হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন আমাদের সবকিছু শেষ হয়ে গেছে।