ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে শুক্রবার দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “জেলা যুব সম্মেলন ২০২৭” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।
ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাও. আবুল কালাম আজাদ, দীনি সংগঠনের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, আইএবি’র জেলা সহ-সভাপতি মাও. গাজী নিয়াজুল করীম ও সেক্রেটারি মাও. মাহমূদুল হাসান হিফয্।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক হা. মাও. সামছ্ আল ইসলাম ভূঁইয়া, অর্থ সম্পাদক মাও. বেলাল হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা আহবায়ক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, সদস্য সচিব হা. মাও. ইসমাইল মাদানী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা আহবায়ক মাও. নূরুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাও. ফয়জুল্লাহ মুহসিন, সাধারণ সম্পাদক মহব্বত আল এহসান ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি মোঃ মুহিউদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন দীনি সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাও. সৈয়দ আসাদুল করীম, যুব আন্দোলনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হানিফ নোমান ও সাংগঠনিক সম্পাদক মাও. খালেদ সাইফুল্লাহসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২৫-’২৬ সেশনের কার্যক্রমের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এবং সকল অতিথিবৃন্দ “সম্মেলন স্মারক ২০২৭ প্রেস রিলিজ বিষয়ক ধারণা” গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
যুব সম্মেলনে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২০২৮ সেশনের সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনী, সহ-সভাপতি মুফতি রায়হান উদ্দীন রব্বানী ও সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ’র নাম ঘোষণা করেন ও তাঁদের শপথ পাঠ করান।
