The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান:: ১০ কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতা আটক

20160609_133435ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ায় সালাউদ্দিন সুমন (২৫) ও আলমগীর মিয়া (৩০) নামে দুই গাঁজা বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে।

কারাদণ্ডদেশ প্রাপ্ত সালাউদ্দিন সুমন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সোনামূড়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে ও আলমগীর একই গ্রামের আলী হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুইজনের কাছ থেকে দুটি ব্যাগে পাঁচ কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন জানান, দুইজনকে গাঁজা বিক্রির দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

 

Exit mobile version