The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা বিএনপির উদ্যোগে পৃথক পৃথক প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ(ভিডিও)

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নামে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় শহরের পৃথক পৃথক স্থানে জেলা বিএনপির উদ্দ্যোগে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

কাউতলী মোড়ে মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জুর পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ এম.এ করিম, এডঃ আব্দুল মালেক, উপস্থিত ছিলেন- মোঃ ছাদির, হাসেন আল মাহমুদ, মোঃ কাউসার, শেখ মোঃ হাফিজ, মামুন, জাহের, কামরুল প্রমূখ।

পাওয়ার হাউজ রোডে মিছিল শেষে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটনের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা ছাত্র দলের সভাপতি শামীম মোল্লা, শফিকুর রহমান সেন্টু, মজিবুর রহমান মন্টু, ইয়াছিন মাহমুদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডঃ আরিফুল হক মাসুদ, শরীফ আহমেদ, রাশেদুল হক, হানিফ, মোঃ জসিম, প্রমুখ।

ফুলবাড়িয়ায় মিছিল শেষে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজমের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আকন্দ এর পরিচালনায় বক্তব্য রাখেন- নিয়ামুল হক, আঙ্গুর মুন্সী, আরমান উদ্দিন পলাশ, হাজী মিজানুর রহমান, আবুল বাশার প্রমুখ।

সভায় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারুণ্যের অহংকার, জননেতা তারেক রহমানের নামে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি গত মঙ্গলবার যুবদল ও ছাত্রদলের উদ্দ্যোগে আয়োজিত মিছিলে পুলিশের বর্বোরোচিত গুলি বর্ষণ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং গ্রেফতারকৃত ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

(ভিডিও)

https://www.facebook.com/bbaria24/videos/1705081849563156/

 

Exit mobile version