The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে বিভিন্ন উপজেলার পূজামন্ডপ পরিদর্শন

mondopব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে সরাইল, বিজয়নগর, আশুগঞ্জ, আখাউড়া, কসবা, নবীনগর উপজেলার অনেক দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা পরিদর্শনের সময় উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। স্ব স্ব এলাকার নেতৃবৃন্দ ও জনগণের সহযোগিতায় ভাবগাম্ভীর্য্য আনন্দঘন পরিবেশে উৎসবটি পালন করায় তাদের অসংখ্য ধন্যবাদ দেয়া হয়। পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের বলিষ্ঠ ভূমিকার জন্য জেলা পূজা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও জেলার অন্যান্য সংসদ সদস্যগণকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করায় কমিটির পক্ষ থেকে সভাপতি সুদর্শন সাহা, শ্রী সুভাষ চন্দ্র পাল, শ্রী প্রবীর কুমার দেব, শ্রী মন্টু সাহা, শ্রী কমল কর, শ্রী সুভাষ দাস, শ্রী রতন কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ সাহা তাদেরকে শারদীয় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। খবর বিজ্ঞপ্তির

Exit mobile version