The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা পরিষদ নির্বাচন পরিচালনায় জেলা আওয়ামী লীগের কমিটি গঠন

zpiআসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের জন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ কর্তৃক পৌরসভার মেয়র নায়ার কবীরকে আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারকে প্রধান সমন্বয়কারী এবং সকল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়রদের সদস্য করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যথাসম্ভব দ্রুততম সময়ে সভা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।প্রেস রিলিজ

Exit mobile version