The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা ওয়ার্কার্স পার্টির সভা অনুষ্ঠিত

wpগতকাল সোমবার বিকেলে কান্দিপাড়া নির্মাণ শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি এড. কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মো. নজরুল ইসলাম, ফজিলাতুন নাহার, এড. মো. নাসির, মো. শামসুল আলম, মো. নাসির মিয়া, অপু খান, দ্বীজেন ঘোষ প্রমুখ। সভায় মায়ানমারে মুসলিমদের উপর নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়াও মহান বিপ্লবী কমরেড ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করে কিউবার বিপ্লবী জনগণের প্রতি সমবেদনা জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version