The voice of Brahmanbaria || Local news means the world is

জাপা প্রার্থী পক্ষে আজ নাসিরনগরে নিবাচর্নী প্রচারণায় আসছেন জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের


ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী রেজোয়ান আহমেদ’র পক্ষে লাঙ্গল প্রতিকে নির্বাচনী প্রচার অভিযানে (আজ শনিবার) সকালে আসছেন জাতীয় পার্টি কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের। এসময় তিনি দিন ব্যাপী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পক্ষে নাসিরনগর নির্বাচনী এলাকার বেশ কয়েকটি পয়েন্টে প্রচার প্রচারণা চালাবেন। এই সময় তার সাথে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, জাতীয় পার্টি সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র যুব বিষয়ক উপদেষ্টা এ্যাড.রেজাউল ইসলাম ভুইয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র উপদেষ্টা কাজী মামুনুর রশিদও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।

Exit mobile version