
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা জাপার ইফতার মাহফিলে হামলা ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
জিয়াউল হক মৃধা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়পার্টির ইফতার মাফফিলে হামলার ঘটনা ছিল ন্যাক্কারজনক। যারা এই কাজটি করেছে তারা ফেরাউনের বংশধর। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভূমিকা রহস্যজনক। হামলা ও ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হলেও পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
তিনি আরো বলেন, আমরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। আল্টিমেটামের সময় শেষ হয়েছে। ঈদকে সামনে রেখে জনদূর্ভোগের কথা চিন্তা করে আমরা এখন কোন কর্মসূচি দিচ্ছিনা। ঈদের পর ইফতার মাহফিলে হামলা ঘটনায় দোষিদের শাস্তির দাবীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্ঠা কাজি মামুনুর রশীদ, জেলা জাপার যুগ্ন আহবায়ক মনির হোসেন দেলওয়ার, নাসির উদ্দিন সহ জেলা ও সরাইল উপজেলা জাপার অন্যান্য নেতৃবৃন্দ।