The voice of Brahmanbaria || Local news means the world is

জাতীয় শোক দিবস উপলক্ষে নবীনগর বাজার কমিটির আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের বাজার কমিটির আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে নবীনগর বাজার কমিটির প্রধান কার্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাজারের ব্যবসায়ীদের উপস্থিতে বিকেলে ৫টায় বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। বাজর কমিটির সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম জনির সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ নাছির উদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম ও কমনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসহাক প্রমুখ। পরে মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মাওলানা মকবুল হোসেন।

Exit mobile version