তিনি শনিবার সন্ধ্যায় শহরের সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে পৌর আওয়ামীলীগ আয়োজিত জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের মৃত্যবার্ষিকীর স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার,অর্থ সম্পাদক মহসিন মিয়া,সদর উপজেলা সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু,ওয়াসেল সিদ্দিকী,আলী আকবর,ফসিউর রহমান হাসান,হেবজুল বারী,আবু হুরায়রাহ,এড.আবদুল্লাহ আল মাসুম তৈমুর,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড.তাসলিমা সুলতানা নিশাত,পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জামাল খান।স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।