The voice of Brahmanbaria || Local news means the world is

জাতির জনকের ৪১তম শাহাদাৎ বার্ষিকী:: জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

jms
গতকাল বুধবার বিকালে জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে মহিলা সংস্থার আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ফরিদা নাজমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীন, জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সদস্য এডঃ আলেয়া বেগম, শামীমা আক্তার প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।প্রেস রিলিজ

Exit mobile version