
আজ শুক্রবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তের কান্দা গ্রামে এঘটনা ঘটে । গত (০৮ মে) দুপুরে একেই ঘটনায় তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে ছিল । সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভ’ইয়ার নেতৃত্বে সরাইল থানায় সালিশের মাধ্যমে নিস্পত্তি হয় । ফের আজ শুক্রবার সকালে তেরকান্দা গ্রামের নজু মিয়া ও ফুজু মেম্বারের পক্ষরে মধ্যে এ সংর্ঘষ বাদে । এতে দু”পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছে । প্রায় ৪/৫ টি বসত ঘর ভাংচুর হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম- পরিচয় জানা যায় নি। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সংর্ঘষ থেকে ৫ জনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ।