
নাগরিক সংবর্ধনাকে গিরে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে ‘জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী নাগরিক সংবর্ধনা কমিটি’। সংবর্ধনাকে ঘিরে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিভিন্ন রঙের ব্যনার ও পোস্টার শোভা পাচ্ছে। সংবর্ধনায় ৩০ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
এ ব্যাপারে সংবর্ধনা কমিটির সদস্য সচিব ওসমান গণি সজিব বলেন, শিক্ষা-শান্তি, অবকাঠামো এবং সামজিক নিরাপত্তাসহ সার্বিক ক্ষেত্রে তিতাস পাড়ের উন্নয়নের জন্য তিতাসপাড়ের জীবন্ত কিংবদন্তী জনগনের ভালভাসাসিক্ত মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হচ্ছে। সংবর্ধনাকে কেন্দ্র করে আমাদের সব ধরণের প্রস্তুতি ইতো মধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি এই নাগরিক সংবর্ধণা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকবে।
এদিকে নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা মাঠ ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বলেন, সংবধর্ণাকে ঘিরে যে কোনো ধরণের অপ্রীতির ঘটনা এড়াতে সংবর্ধনা মাঠ ও এর আশপাশ এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকবে।