
মত বিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এমদাদ উল্লাহ মিয়ান বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা জনগণের কাঙ্খিত লক্ষ্য। গণতন্ত্র ও স্থানীয় সরকারের দাবি সবসময়ই পরস্পরকে গতিময় করেছে। গণতান্ত্রিক ধারনার উপর ভিত্তি করে একটি স্থানীয় সংস্থার প্রতিনিধি জনগণের স্বার্থকে তুলে ধরতে পারে। নির্বাচিত প্রশাসনের সাথে প্রতিটি স্তরের প্রশাসনে স্থানীয় সরকার সংস্থার সংযোগ স্থাপন করা অপরিহার্য। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা হবে বলে জানিয়ে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এমদাদ উল্লাহ মিয়ান আরো বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের কর্মকর্তারা প্রশংসার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং যাবেন। করোনায় মহামারিতে এখানকার জেলা প্রশাসকসহ স্থানী জনপ্রতিনিধিরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন, অত্যন্ত ভালো কাজ করেছেন।’