The voice of Brahmanbaria || Local news means the world is

জঙ্গিবাদী গুপ্ত ঘাতকদের রুখে দাড়াও-ওয়ার্কার্স পার্টি

warkars partiবাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোষর বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত করা ও জামাত-শিবির নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ। বক্তব্য রাখেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলাম, দীপক চৌধুরী বাপ্পী, ফজিলাতুন্নাহার, জেলা কমিটির সদস্য এড. নাসির, সামসুল আলম, অপু খান, ওয়ার্কার্স পার্টির নেতা মনিরুজ্জামান খন্দকার, আরমান উদ্দিন প্রমুখ। সভায় হোটেল আর্টিসানসহ শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং সকল জেলাবাসীকে জঙ্গী বিরোধী কর্মসূচীতে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদী গুপ্ত ঘাতকদের রুখে দাড়ানোর আহবান জানান।

Exit mobile version