The voice of Brahmanbaria || Local news means the world is

ছায়েদুল হকের মৃত্যুতে নাসিরনগর উপজেলা বিএনপির বিজয় র‌্যালি ও আলোচনা সভা স্থগিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব নির্ধারিত বিজয় র‌্যালি ও আলোচনা সভা স্থগিত করে দোয়া মাহফিল করেছে।

শনিবার সকালে মন্ত্রীর মৃত্যুর সংবাদ নাসিরনগরে ছড়িয়ে পড়লে পূর্ব নির্ধারিত বিজয় র‌্যালি ও আলোচনা সভা স্থগিত করা হয় বিএনপির পক্ষ থেকে। এছাড়াও ছায়েদুল হকসহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফান্দাউক ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএ হান্নানের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একেএম একরামুজ্জামান।

এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version