The voice of Brahmanbaria || Local news means the world is

ছাত্রলীগ সভাপতির পিতা মোঃ নিজাম উদ্দিনের মৃত্যুতে লিভারপুল ক্রীড়া চক্রের শোক

বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাসুম বিল্লাহ্’র পিতা এবং বিশিষ্ট শ্রমিকনেতা মোঃ নিজাম উদ্দিন সর্দার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পূর্ব মেড্ডাস্থ লিভারপুল ক্রীড়াচক্র পরিবার থেকে বিবৃতি দিয়েছেন সভাপতি মোঃ এহসান দাউদ (ডেভিড), সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। তারা বিবৃতিতে মরহুম নিজাম উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ নিজাম উদ্দিনকে একজন দক্ষ সংগঠক, সমাজসেবক, বন্ধু বৎসল ও মেহনতি মানুষের বন্ধু ছিলেন বলে উল্লেখ করে পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দেয়ার জন্য আল্লাহ্র নিকট প্রার্থনা করেন।প্রেস রিলিজ

Exit mobile version